শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মন্ত্রিসভার শেষ বৈঠকে সবার কাছে বিদায় নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি সরকারের শেষ মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিকভাবে সবার কাছে বিদায় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৩ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনা বলেন, আজ মন্ত্রিসভার শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না।

তিনি বলেন, আগামীতে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। আমরা ক্ষমতায় আসলে আবার দেখা হবে।

তিনি আরও বলেন, পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।

বৈঠক শেষে একাধিক মন্ত্রী গণমাধ্যমকে এসব জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রার্থিতা বহালে ২২ জনের আবেদন ইসিতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ