বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘ইসির সঙ্গে সরকারের আঁতাতের প্রমাণ দিতে পারেনি বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরেছেন, সরকারের সঙ্গে ইসির আঁতাতের অভিযোগ করলেও বিএনপি কোনো প্রমাণ দিতে পারেনি।

বুধবার (৫ ডিসেম্বর) সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এখন যারা ইসি পুনর্গঠনের কথা বলবে বুঝতে হবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

এবারের নির্বাচনে ধানের শীষের প্রতীকে প্রার্থী হওয়া বেশ কিছু রাজনীতিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের সঙ্গে আঁতাত করেই ইসি এমন পদক্ষেপ নিয়েছে। এছাড়া, নির্বাচনের তফসিল ঘোষণার পরও ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন ও বিএনপি নেতারা।  এসব বক্তব্যের জবাবে কাদের উপরোক্ত কথা বলেন।

বিএনপি দুর্নীতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। আজকে আমরা এই অঙ্গীকারই করবো, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রাম অব্যাহত রাখবো।

উল্লেখ্য, তিন নেতার মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

‘সরকারের নির্দেশেই মনোনয়নপত্র বাতিল হচ্ছে’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ