সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের

ভোটের সময় দুদকের নজরে থাকবে গরু-খাসি জবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি রোধে ভোটে প্রার্থীদের প্রচারের ব্যয়ের দিকে নজর রাখবে দুর্নীতি দমন কমিশন।

আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা জানান।

তিনি বলেন, দেশের মানুষ বা আপনারা-আমরা কেউ চাই না যে নির্বাচনে কালো টাকা ব্যবহার হোক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে গোয়েন্দা ইউনিটের মাধ্যমে নজরদারি চালানো হবে বলে ইকবাল মাহমুদ জানান।

আমাদের ইন্টেলিজেন্স ইউনিটকে একটা গাইড লাইন দিয়েছি, এটি আমি প্রকাশ করতে চাই না। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলছি, ইলেকশনের প্রচার শুরু হলে কতগুলো গরু জবাই করলেন, কতগুলো খাসি জবাই করলেন, কতগুলো লাল পোস্টার করলে যেটা আইনসিদ্ধ নয়, সেগুলো আমাদের ইন্টেলিজেন্স ইউনিট কালেক্ট করে একটি তালিকা তৈরি করবে।

আমরা ওই রিপোর্ট নিয়ে আইন অনুসারে ব্যবস্থা নিব। এ বিষয়টি নিশ্চিত করব। তবে কতটুকু করতে পারব জানি না। অনুষ্ঠানে আলোচকরা প্রার্থীদের হলফনামা নিয়ে দুদকের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, কিছু সত্যই বলতে হবে, সত্য সত্যই। পৃথিবীর সব দেশেই জনগণের প্রত্যাশা থাকে নেতার চরিত্র পুত-পবিত্র হতে হবে। আমাদের দেশেরও নেতার নেতৃত্বে অবশ্যই সততা ও জবাবদিহিতা থাকতে হবে।

মতবিনিময় সভায় খ ম হারুন, মাহফুজ আনাম, মঞ্জুরুল হক, খায়রুল বাশার মুকুল, ইমদাদুল হক মিলন, মঞ্জুরুল আহসান বুলবুল, আবদুল কাউয়ুম, মোজাম্মেল বাবু, জ ই মামুন, মুস্তাফিজ শফি, শামীমুল হক, রাহুল রাহা, আশিষ সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ