শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকেলে টুঙ্গীপাড়া থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার গণভবন থেকে রওনা হয়েছে শেখ হাসিনার গাড়িবহর। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন।

বিকেলে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

জানা গেছে, টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে মোট সাত স্থানে প্রচার চালাবেন।

দলের নেতারা জানান, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা। এ জন্য তিনি আজ সকালে রওনা দিয়েছেন।

তিনি মাজার জিয়ারত শেষে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ