বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

জার্মানিতে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানিতে এক বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বার্লিনে তার আবাসস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

তমালিকা সিংহ নামের এ ব্লগার স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন এবং অর্পিতা রায় চৌধুরী নামে লেখালেখি করতেন।

বার্লিনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাসার গোসলখানা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

লেখকদের সংগঠন ‘পেন জার্মানি’ও তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ এখনো কেউ নিশ্চিত হতে পারেনি।

জার্মানিতে থাকা আরেক ব্লগার জোবায়ের জানান, তমালিকা সিংহ আর আমি কাছাকাছি ভবনে থাকি। সিংহর সঙ্গে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সবশেষ ১২ ডিসেম্বর আমাদের কথা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে জার্মানিতে নির্বাসিত লেখক হুমায়ুন আজাদকেও ২০০৪ সালের ১২ আগস্ট মিউনিখে নিজের আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ