শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নৌকায় ভোট দিয়ে জনগণ এখন সুফল ভোগ করছে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দেয়া মানেই দেশে ও জনগণের সমৃদ্ধি। আর তারই সুফল জনগণ ভোগ করছে।

তিনি বলেন, নৌকা মানে স্বাধীনতা, নৌকা মানে মানুষের ভাগ্যের উন্নয়ন ও কল্যাণ। নৌকায় ভোট দিয়ে সেই সুফল এখন দেশবাসী পাচ্ছেন। সেটা বিবেচনা করেই আমাদের প্রার্থী যারা আছেন, তাদের ভোট দেবেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে গুলশান-২-এর ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত রাজধানীর সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট চানও আওয়ামী লীগ প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সারা দেশে উন্নয়ন করেছি। বেশি করে হাসপাতাল করে দিয়েছি মানুষ যাতে বেশি সেবা পায়। বস্তিবাসীদের কথা আমরা চিন্তা করেছি। তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি।

কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, লুটপাট করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে। আইভী রহমানসহ আমাদের ২২ জন মারা গেছেন। বহু নেতাকর্মী শরীরে স্প্লিন্টারের আঘাত পেয়েছেন।

তিনি বলেন, ধানের শীষে ভোট দেওয়া মানেই দুর্নীতি, বোমা হামলা, জঙ্গিবাদ, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাতকে ফিরিয়ে আনা।

তিনি বলেন, তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা মসজিদে পর্যন্ত আগুন দিয়েছে। সারাদেশে ৩৯০০ গাড়ি পুড়িয়েছে। বাস পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, প্রাইভেট কার পুড়িয়ে, ট্রেন পুড়িয়েছে, সিএনজি পুড়িয়েছে।

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে হাজার হাজার মানুষ পুড়িয়েছে। আবার ২০১৫ সালে খালেদা জিয়া অফিসে গিয়ে বসে থাকল। সরকার উৎখাত না করে নাকি ঘরে ফিরবে না। মানুষ তা প্রতিরোধ করল। তারা কিভাবে আবার ধানের শীষে ভোট চায়, আপনারাই বলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ