শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আমি আপনাদের শান্তি-সুশাসন উপহার দেব: ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভোটারদের উদ্দেশে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন। আমি আপনাদের শান্তি এবং সুশাসন উপহার দেব।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু মঙ্গলবার সন্ধ্যায় চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর বাড়াদি বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, উন্নয়ন এবং শান্তি বজায় রাখতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই। এ সময় শান্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান ইনু।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে ছিলেন। গত ১০ বছর আপনাদের নিয়ে কথা বলেছি সংসদে।

ভেড়ামারা মিরপুর তথা কুষ্টিয়ার উন্নয়ন নিশ্চিত করেছি। শতভাগ বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করে ভেড়ামারা মিরপুর এখন সারা দেশের রোল মডেল।

গত কয়েক দিনে তথ্যমন্ত্রী চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়া, চাঁদগ্রাম, চণ্ডিপুর, কোদালিয়াপাড়া, হিড়িমদিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ