শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনিই পদত্যাগ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে উদ্দেশে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সিইসির পদত্যাগ দাবি নতুন নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনিই পদত্যাগ করুন।’

আজ বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মাঠে কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কোনোদিন আমরা ষড়যন্ত্র করে, বন্দুকের নল উঁচিয়ে কখনও ক্ষমতায় আসিনি। যতবারই এসেছি জনগনের ভোটে। আপনারা নির্বাচনে আসেননি সেটা কি জনগণের অপরাধ, সেটা কি আমাদের অপরাধ? নির্বাচনে না এসে বিনাপ্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করেছেন। তাতে কি গণতন্ত্র থেমে থেকেছে।’

তিনি আরও বলেন, ‘ড. কামাল হোসেন পুলিশকে বলেন জানোয়ার, সাংবাদিকদের বলেন খামোশ। এই আচরণ তো পাকিস্তানি। তার শ্বশুড়বাড়ি পাকিস্তান, তার মানসিকতা পাকিস্তানি। তাই তাকে পাকিস্তান ফিরে যাওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো জায়গা নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ৫ জন নেতাকর্মীকে হারিয়েছি।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ