শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

গয়েশ্বরকে দেখতে গেলেন নসরুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-৩ আসনে গণসংযোগের সময় হামলায় আহত বিএনপি প্রার্থী গয়েশর চন্দ্র রায়কে দেখতে গেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে নসরুল হামিদ গয়েশ্বরের নয়াপল্টনের অফিসে যান।

এসময় নসরুল হামিদ বিপু বলেন, ‘হামলার ঘটনায় আমি মর্মাহত। এ ধরনের ঘটনা কাম্য নয়।’ দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টায় কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে পরিচর্চা ক্লিনিকের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি দাবি করে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেরাজুর রহমান সুমনের নেতৃত্বে ওই হামলা হয়েছে। তবে মেরাজুর রহমান সুমন এ অভিযোগ অস্বীকার করেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ