শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইভিএমের পাশাপাশি থাকবে বিকল্প ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ৬টি আসনে ইলেকট্রোনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোটগ্রহণ হবে। তার আগে অনুশীলন করলো নির্বাচন কমিশন।

এ পদ্ধতিকে সহজভাবেই নিয়েছেন ভোটাররা। তবে কমিশনার বললেন, কেন্দ্রে ইভিএমের পাশাপাশি বিকল্প ব্যবস্থাও থাকবে।

জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ইভিএম ব্যবহার করা হচ্ছে। ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে এর সব প্রস্তুতি নিয়েছে কমিশন।

ঢাকা-১৩ আসনে মোহাম্মদপুরের একটি কেন্দ্রে এই ভোটের অনুশীলনের আয়োজন করা হয়। সেখানে পরিদর্শনে যান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এ সময় তিনি আশ্বাস দেন, কোন কেন্দ্রে সমস্যা হলে বিকল্প ব্যবস্থাও থাকবে।

সকাল ১১টা থেকে চট্টগ্রাম-৯ আসনে মোট ১৪৪টি কেন্দ্রে চলে ইভিএমে পরীক্ষামূলক ভোটগ্রহণ। এসব কেন্দ্রের জন্য এক হাজার ৮৪০টি ইভিএমে কার্যক্রম চলে। ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসারদেরও অনুশীলন দেয়া হয়।

খুলনা-২ আসনে ১৫৭টি ও সাতক্ষীরা-২ আসনে ১৩৭ টি কেন্দ্রে সকাল থেকে হয় ইভিএমে পরীক্ষামূলক ভোটগ্রহণ। এসব আসনে ইভিএমে ভোট প্রদানকে সহজ বলে মনে করছেন ভোটাররা।

রংপুর-৩ আসনে ইভিএমে ভোটগ্রহণে ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এই সময় উপস্থিত ছিলেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ