শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

কর্মী নেবে জাপান, যাওয়ার সুযোগ নেই বাংলাদেশীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানে ক্রমবর্ধমান কর্মী সংকটের কারণে আগামী পাঁচ বছরে বিভিন্ন খাতে প্রায় সাড়ে তিন লাখ বিদেশী কর্মী নেয়া হবে। এজন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে নয়টি পূর্ব এশীয় দেশ। সেগুলো হলো- কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইন এবং ভিয়েতনাম।

প্রাথমিকভাবে নির্বাচিত দেশের তালিকায় বাংলাদেশ নেই। তবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জাপানে নেয়ার আশ্বাসের মাধ্যমে কর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারে একটি মহল। এ কারণে বিষয়টি সম্পর্কিত একটি সতর্কবার্তা দিয়েছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।

ওই সতর্কবার্তায় বলা হয়, জাপানে কর্মী নিয়োগের বিষয়ে কোন আর্থিক লেনদেন কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য টোকিও বাংলাদেশ দূতাবাস অনুরোধ করছে।

বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৮টি দেশের পাশাপাশি আরও একটি দেশ থেকে কর্মী নেয়ার কথা জানানো হয়েছে। ওই তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও মনে করা হয়।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ