শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ব্যাচেলরদের বাসা ছাড়ার নির্দেশ দেয়া হয়নি: ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকায় বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর ডিএমপির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পুলিশের বরাত দিয়ে বিভিন্ন মেসের বাসিন্দা ও বাড়িওয়ালারা জানান, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ব্যাচেলরদের বাসা ছাড়তে হবে। রাজধানীর বাড্ডা, ক্ষিলখেত, নিকুঞ্জ, মণিপুরি পাড়া ও মিরপুর এলাকায় বসবাসরত বেশ কয়েকজন ব্যাচেলর ওই নির্দেশনা পান।

হঠাৎ করে ওই নির্দেশ পেয়ে অনেকে রাজধানী ছেড়েছেন। অনেকে আবার দুশ্চিন্তায় পড়েন এ অল্প সময়ের মধ্যে কিভাবে ঢাকা ছাড়বেন ভেবে।

ওই সময় খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেছিলেন, ‘আমরা এ ধরনের নির্দেশনা দিয়েছি। আজ সন্ধ্যা ৬টার মধ্যে বাসা খালি করতে হবে। একদম নির্বাচনের পরেই তারা আবার বাসায় ফিরে আসতে পারবেন।

তবে সন্ধ্যায় ডিএমপির বিজ্ঞপ্তির পর এ ব্যাপারে আবারো খিলক্ষেত থানার ওসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,  যেসব ব্যাচেলার মেস বা বাড়ির বাসিন্দা নন, যারা ভোটার নন তাদের কেই মূলত বাসা ছাড়তে বলা হয়েছে। এটা আমাদের নিয়মিত নির্দেশনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ