শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ভোটের পরিবেশ সহিংসতামুক্ত রাখতে জাতিসংঘের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন ও এর আগে-পরে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ও আগে-পরে কর্তৃপক্ষকে সহিংসতা, হুমকি ধামকি ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে করে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়।

বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, সংখ্যালঘু ও নারীসহ সবাই যেন নিরাপদ ও দ্বিধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ প্রক্রিয়ায় সুশীল সমাজ এবং নির্বাচনী পর্যবেক্ষকদের সহায়তা করতে হবে। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশের সার্বিক সহায়তার ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে আমাগী ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ