শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ভোট দিতে ঢাকা ছাড়ছেন ঢাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের শেষ কার্যদিবস আজ। জাতীয় নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে সামনে টানা চার দিন ছুটি।

রেলস্টেশন, বাসস্টান্ড ও লঞ্চঘাটে স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় অনেক বেশি। যাত্রী চাপ সামলাতে প্রতিটি ট্রেনেই সংযোগ করা হচ্ছে অতিরিক্ত বগি।

জরিপ অনুযায়ী রাজধানী ঢাকার জনসংখ্যা ১ কোটি ৭০ লাখ। এর বেশিরভাগই ঢাকার বাইরের ভোটার। নির্বাচনের আগে সবশেষ কর্মদিবসে অনেকেই ভোট দিতে বাড়ি ফিরছেন। তাই দিনভরই কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শীতাংশু চক্রবর্তী জানান, আগামী কয়েকদিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এখন প্রতিটি ট্রেনেই অতিরিক্ত বগি সংযোজন করে বাড়তি যাত্রীচাপ সামাল দেয়া হচ্ছে।

এদিকে গাবতলী, সায়েদাবাদসহ রাজধানীর বাসস্টান্ডগুডলোতেও ভোট দিতে বাড়ি ফেরা যাত্রীর উপচেপড়া ভিড়। তবে, দুরপাল্লার বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

বাসমালিক সমিতি বলছে, অনেক বাসই নির্বাচনের কাজে ভাড়া হয়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। তবে, দেরি হলেও সব যাত্রীই যেতে পারবে। সদরঘাট লঞ্চ ঘাটেও স্বাভাবিক সময়ের তুলনায় চাপ অনেক বেশি। যাত্রীদের বেশিরভাগই বাড়ি যাচ্ছেন ভোট দিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ