শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘আইনশৃঙ্খলাবাহিনী নিরপেক্ষ হলে সহিংসতা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ডিএমপি কমিশনারের বক্তব্য হচ্ছে ‘আতঙ্কের কিছু নেই সব কেন্দ্র নিরাপদ থাকবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।’ তার এ বক্তব্যে মানুষ আশান্নিত হয়েছে।

গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার এবং সহিংসতা ও অরাজগতা সৃষ্টির কোনো সুযোগ থাকবে না।

তারা বলেন, দেশের মানুষের টাকায় সরকারের কর্মকর্তা-কর্মচারিরা বেতন নেন। সুতরাং দেশের এ চলমান সংকট মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনে অংশ গ্রহণকারী সকল কর্মকর্তা-কর্মচারি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

নেতৃদ্বয় বলেন, ভোটারদের নিরাপত্তাসহ ভোটকে কেন্দ্র করে যাতে কোনো মায়ের বুক খালি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। নেতৃদ্বয় সকল ভয়-ভীতিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ