শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঐক্যফ্রন্ট ভোট বর্জন করতে পারে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐক্যফ্রন্ট যে কোন সময় ভোট বর্জন করতে পারে, তাদের এমন সিদ্ধান্তে বিভ্রান্ত না হয়ে জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকালে রাজধানীর সিএমএইচে, বিএনপি জামায়াতের হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানকে দেখতে যেয়ে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতাসহ বিএনপির ভোট বর্জনের অভ্যাস পুরোনো। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। শেখ হাসিনা বলেন, বিএনপি বিশ্বব্যাপী অভিযোগ করে বেড়ালেও দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

তিনি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে নেতা কর্মীদের থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ