ইসমাঈল আযহার: চাকরিতে নিয়াগকালে কর্তৃপক্ষ থেকে যে কোনো লিখিত বা মৌখিক শর্তারোপ করা হলে তা পালন করা কর্মকর্তা-কর্মচারীর ওপর অবশ্যকর্তব্য।
কেননা, এটা এক ধরনের চুক্তি, যার মাধ্যমে সে তা পূরণ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়। ইসলামের বিধানে অঙ্গীকার পূরণ করা কর্তব্য। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকারগুলো পূরণ কর। (সূরা আল মায়িদা)
রাসূলুল্লাহর স. জীবদ্দশায় এবং খোলাফায়ে রাশিদিনের খেলাফতকালে বিশিষ্ট সাহাবিরা রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন, যার বিনিময়ে তাদের নির্ধারিত হারে বেতন দেয়া হতো। হজরত ওমর রা. থেকে বর্ণিত তিনি বলেন, ‘আমি রাসূলুল্লাহর স. যুগে (রাষ্ট্রের) কাজ করেছি।তিনি আমাকে কাজের বিনিময় দিয়েছেন।
চাকরির মাধ্যমে উপার্জন বৈধ হলেও তা সব চাকরির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদিও চাকরিজীবী ব্যক্তি শ্রমের বিনিময়ে উপার্জন করে থাকে। তরপরও কিছু কিছু ক্ষেত্রে চাকরি করা ইসলামে অনুমোদিত নয়। যেমন: সুদি কারবারের লেখক হিসেবে চাকরি করা বা মাদকদ্রব্য প্রস্তুতকরণ, পরিবহন, পরিবেশন করা। এ জাতীয় কাজ ইসলামে হারাম করা হয়েছে। এরূপ চাকরির উপার্জন ইসলামের দৃষ্টিতে বৈধ নয়।চাকরিরউপার্জন বৈধ হওয়ার জন্য চাকরির ক্ষেত্রটি ইসলাম সমর্থিত হওয়া আবশ্যক।
নিয়োগকর্তা বা ঊর্ধবতন কর্তৃপক্ষর আনুগত্য করা ও তাদের বৈধ নির্দেশ পালন করা কর্মকর্তা-কর্মচারীর ওপর অবশ্যকর্তব্য। আল্লাহ বলেন, ‘তোমরা আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসূলের এবং তোমাদের দায়িত্বশীলদের। (সুরা নিসা-৫৯)।
চাকরি সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগকর্তা এবং ঊর্ধবতন কর্তৃপক্ষ দায়িত্বশীল হওয়ায় তাদের আনুগত্য করা আল্লাহর এ বাণী দ্বারা আবশ্যক সাব্যস্ত হয়।
অবশ্য দায়িত্ব বহির্ভূত কোনো কাজের নির্দেশ দেয়া হলে তা পালন করা ওয়াজিব নয়; কেননা, তা দায়িত্বভুক্ত নয়। আবার অন্যায় কাজে তাদের আনুগত্য করাও আবশ্যক নয়। রাসূলুল্লাহ স.বলেন, ‘কোনো পাপ কাজে কারও আনুগত্য নেই; আনুগত্য শুধু ভালো কাজে।’ (বুখারি মুসলিম)।
এরূপ পরিস্থিতিতে আনুগত্যের পরিবর্তে সাধ্যমতো তা প্রতিহত করা কর্তব্য হয়ে যায় বলে অন্য হাদিসে উলেস্নখ রয়েছে।
তবে যদি পাপকাজে বা অন্যায়ে এমনভাবে বাধ্য করা হয়, যা থেকে বাঁচার আর কোনো পথ থাকে না তাহলে এর নৈতিক দায় তাদের ওপর বর্তায় না। চাকরিসংশ্লিস্ট নির্ধারিত দায়িত্ব পালন করা কর্মক