শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজেকে ভোট দিচ্ছেন না এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কাল জাতীয় একাদশ নির্বাচনে নিজেকেই ভোট দিচ্ছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শারীরিক অসুস্থতার জন্য তিনি রংপুরে নিজ এলাকায় যাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন দলটির একজন জ্যেষ্ঠ নেতা।
আওয়ামী লীগ জোটের শরিক দলটির সভাপতিম-লীর সদস্য এস এম ফয়সল চিশতি বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যার (এরশাদ) এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন। শারীরিকভাবে পুরোপুরি ফিট না হওয়ায় তিনি রংপুর যেতে পারছেন না।’

বরাবরের মতো রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ। তবে শারীরিক অসুস্থতার জন্য একদিনও প্রচারে নামতে পারেননি তিনি। প্রচার শুরুর আগে আগে তিনি যান সিঙ্গাপুরে।

দেশে ফেরেন প্রচার শেষ হওয়ার আগে আগে। এসেই ঢাকা-১৭ আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুকের সমর্থনে।

এরশাদের এপিএস মঞ্জুরুল ইসলাম জানান, ‘বর্তমানে রংপুরে খুব শীত পড়ছে। আর ডাক্তার এ সময় স্যারকে পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। তাই ভোট দিতে রংপুরে যাওয়া হচ্ছে না তার।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ