রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নির্বাচন সুষ্ঠু হবে, পরিবেশ খুব ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কালকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ রয়েছে। অতীতের যে কোনো নির্বাচনকালীন সময়ের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরো বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী পেশাগতভাবে অত্যন্ত দক্ষ। তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে। ছোট-খাট কিছু ঘটনা রয়েছে তবে আমরা সজাগ।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট মনিপুরী পাড়া নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে। সারাদেশ আগামীকাল ভোট দেওয়ার জন্য উন্মুখ। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনী তৎপর, তারা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করেছেন।

দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট অসত্য তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণ এসব অপচেষ্টা ও অপপ্রচারে কান দেবে না।

দেশে সুন্দর ও নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ইতিপূর্বে অনেক নির্বাচন হয়েছে, তুলনা করলে অতীতের যে কোনো সময়ের তুলনায় পরিস্থিতি অনেক ভালো।

১ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের ও তাদের প্রার্থীদের ওপর হামলার ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের হামলায় সারাদেশে ছয়জন আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৪৫ জন।

১৮৭টি আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা করা হয়েছে, ৫৮টি কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে। সংখ্যালঘুদের তিনটি বাড়ি ও ৫ জন পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সজাগ রয়েছি জানিয়ে তিনি বলেন, তারা সজাগ রয়েছে বলেই এখনও তেমন কোনো নাশকতার ঘটনা ঘটেনি।

আমাদের নিরাপত্তা বাহিনী দক্ষ, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তাই কোনো অপতৎপরতার প্রচেষ্টা সফল হবে না। তারা সার্বক্ষণিক কাজ করছে বলেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু-সুন্দর নির্বাচন হবে, পরিবেশ ভালো থাকবে। ভোটাররা যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ।

ইতোমধ্যে নিরাপদ পরিবেশের সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। ইসিসহ সংশ্লিষ্ট সবাই সুন্দর একটি নির্বাচনের সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন।

- এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ