শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোটে হেলিকপ্টার চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটের দিন, আগের দিন আজ জরুরি সেবা ছাড়া হেলিকপ্টার চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

এ নিষেধাজ্ঞা শুধু শনি ও রোববার বলবৎ থাকবে। এ সময় শুধু জরুরি রোগী পরিবহন বা হাসপাতাল সেবা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ওষুধ ও জরুরি পণ্য পরিবহনে হেলিকপ্টার ব্যবহার করা যাবে।

গতকাল শুক্রবার এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২৯ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা পর্যন্ত কিছু যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যানবাহন চলাচলের মতো ২৮ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা পর্যন্ত বেসরকারি হেলিকপ্টার চলাচলে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে।

জরুরি রোগীর যাতায়াত বা হাসপাতাল সেবা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ওষুধ ও জরুরি পণ্য পরিবহনে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ