শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সারাদেশে ভোটারদের উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে: এইচটি ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যন এইচ টি ইমাম বলেছেন, আগামী কাল বিএনপি জামায়াত ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। ভুয়া ব্যালট পেপার ও ভুয়া বুথ তৈরি করে ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে ওরা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। সারাদেশে ভোটারদের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সারাদেশে নৌকার পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে।

নির্বাচনের আগের দিনই ব্যালট বাক্সগুলো সরকারি দল ভরে রাখছে ঐক্যফ্রন্টের এমন অভিযোগের প্রতিক্রিয়ায় এইচ টি ইমাম বলেন, এটি এতই হাস্যকর, কেননা ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশন থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে। যেখান থেকে নেয়া হচ্ছে সেখানে আমাদের যাতায়ত তো দূরের কথা, প্রবেশের অধিকারই নেই।

তিনি বলেন, কারা, কোথায় পাঠাচ্ছেন, কীভাবে পাঠাচ্ছেন সেটা আমরা টেলিভিশনে দেখেছি। তাছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স, সেখানে তো পুলিং এজেন্টদের আগেই দেখানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ