শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘এটা বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানির শামিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে বাক্স ভরে রাখা হয়েছে।

তিনি বলেন, এটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানির শামিল। সেইসঙ্গে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার।

রাজধানীর বেইলী রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে রবিবার সকাল ৮টা ৫৬ মিনিটে ভোট প্রদান করেন তিনি।

এরপর সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্র দখল করে সারারাত জাল ভোট দেওয়া হয়েছে। স্বাধীনতার মাসে এটা প্রত্যাশা করিনি। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অপ্রত্যাশিত।

আমরা বলবো, আমাদের দেশের পুলিশসহ নিরাপত্তা বাহিনীর গৌরবোজ্জ্বল অতীত-ভবিষ্যৎ রয়েছে। আশা করি তারা এর সুষ্ঠু তদন্ত করবে এবং ভোট রক্ষা করবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ