রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন পিছিয়ে রাত ৮টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল হোসেন। রবিবার সন্ধ্যা ৬টার পরিবর্তে জরুরি সংবাদ সম্মেলন পিছিয়ে রাত ৮টায় নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণমাধ্যমকে এ কথা জানানো হয়।

এর আগে রবিবার দুপুরে রাজধানীর আরামবাগে এক সংবাদ সম্মেলনে ড. কামাল সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলার বিষয়টি জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জানান, রবিবার সন্ধ্যা ৬টার সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। সন্ধ্যায় বেইলি রোডে ড. কামালের বাসভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হবে। এরপর ফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসছেন বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ