রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

১ ঘণ্টার মাথায় ভোট বর্জন করলেন বিকল্পধারার প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরা-৪ আসনের বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সকাল ৯ টায় তিনি গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের জীবনের নিরাপত্তা আগে। পরে নির্বাচন। আমি নিরাপত্তা দেখছি না।

তিনি অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকার ১৩৯টি কেন্দ্রে প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় রাতে ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভরা হয়েছে। আমার কর্মীরা প্রতিবাদ করেও তা রোধ করতে পারেনি। আমার নিশ্চিত বিজয় রাতেই ডাকাতি করা হয়েছে।

তিনি বলেন, আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। মামলা এবং গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। এমতাবস্থায় আমার কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তা বিবেচনায় আমি নির্বাচন ছেড়ে দিতে বাধ্য হয়েছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ