শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৬ ঘন্টা আগেই থ্রিজি-ফোরজি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকের একাদশ জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে রোববার রাত ১২টার পর মোবাইল ইন্টারনেট চালু হওয়ার কথা থাকলেও ৬ ঘন্টা আগেই মোবাইল ইন্টারনেট চালু করেছে সরকার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২ ঘণ্টা পরেই (সন্ধ্যা ৬টার দিকে) টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট উন্মুক্ত করে দিয়েছে অপারেটররা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেশব্যাপী থ্রিজি-ফোরজি বন্ধ করেছিল অপারেটররা। সেদিনও তা বন্ধের নির্দেশনা ছিল বিটিআরসির তরফ থেকে। ১০ ঘণ্টা বন্ধ রাখার পর আবার চালু করা হয়েছিল মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা।

বিটিআরসি সূত্রে জানা আরো গেছে, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়। ভোটের দিন (৩০ ডিসেম্বর) মধরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকবে বলেও সংস্থাটি জানিয়েছিল।

যথা সময়ের ৬ ঘণ্টা আগে ভোট শেষ হওয়ার পরেই টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট চালু করার নির্দেশ দেয় বিটিআরসি। একাদশ জাতীয় সংসদের ভোটকে সামনে রেখে বিভিন্ন ‘অপপ্রচার’ ঠেকাতে গত ১৩ ডিসেম্বর এক বৈঠকে নির্বাচন কমিশনকে (ইসি) ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দিয়েছিল পুলিশের গোয়েন্দা বিভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ