শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামিন নামঞ্জুর বিএনপি নেতা দুলুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেলে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আমিনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি পক্ষে অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ জামিন আবেদনের শুনানি করেন। তিনি জানান, তারা এ আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে যাবেন।

১২ ডিসেম্বর বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে দুলুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর শেরে বাংলা নগর থানার চার্জশিট হওয়া এ মামলায় সিএমএম আদালতে হাজির করা হয়।

ওইদিন আসামি পক্ষে জামিনের আবেদন থাকলেও বিচারক শুনানি গ্রহণ না করে ২৩ ডিসেম্বর জামিন শুনানির দিন ঠিক করেন।

৩১ ডিসেম্বর জামিন শুনানি করা হয়। কিন্তু বিচারক ঢাকা মহানগর হাকিম মো. ইলিয়াস মিয়া ৩১ ডিসেম্বর অধিকতর জামিন শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি দুলুর বিরুদ্ধে এই মামলা দাযের করা হয়। দুলুর এ মামলায় ২০১৫ সালে ২৪ জানুয়ারি শেরে বাংলা নগর থানাধীন শিশু পল্লীর সামনের রাস্তার ওপর বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়।মামলার এজাহারের ১৬ জনের নাম ছিল। সেখানে দুলুর নাম ছিল না। তবে এজাহার গর্ভে তার নাম ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ