শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

থ্রিজি-ফোরজি পাচ্ছেন না গ্রাহকরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনকে ঘিরে বিটিআরসি’র নির্দেশ অনুযায়ী ভোটের আগেরদিন শনিবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো। পরে ভোট শেষে রোববার সন্ধ্যায় তা খুলে দেয়া হয় বলে জানানো হয়। তবে ভোটের পরদিনও মোবাইলে থ্রিজি-ফোরজি ইন্টারনেট পাচ্ছেন না বলে জানান গ্রাহকরা।

বেশ কয়েকজন মোবাইল গ্রাহকের সাথে কথা বলে এ অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকরা বলছেন, কোনো ধরনের নির্দেশনা ছাড়াই ভোটের পরদিনও (সোমবার) বন্ধ করে রাখা হয়েছে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট।

এর আগে বিটিআরসি’র নির্দেশ অনুযায়ী ভোটের আগেরদিন শনিবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো। পরে ভোট শেষে রোববার সন্ধ্যায় তা খুলে দেয়া হয়। তবে রোববার মধ্যরাত থেকে আবারো বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট।

এভাবে নির্দেশনা ছাড়াই মোবাইল ইন্টারনেট বন্ধ রাখায় গ্রাহকদের ভোগান্তি এখন চরমে অভিযোগ করেন তারা। নাম প্রকাশ না করার শর্তে একটি মোবাইল অপারেটরের কর্মকর্তা জানান, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ