রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ফের নির্বাচনের প্রশ্নই আসে না: আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ এনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ফের নির্বাচনের যে দাবি তুলেছে তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।

আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ফের নির্বাচনের প্রশ্নই আসে না। ড. কামাল ও মির্জা ফখরুল ফের নির্বাচনের যে দাবি তুলেছে আমরা তা প্রত্যাখ্যান করছি।

আবদুর রহমান আরো বলেন, বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক, সাংবাদিক এসেছেন। ওআইসির সহকারী মহসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বলেন, আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা কোনোপ্রকার বিজয় মিছিল করব না। শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেয়েছে।

বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিদেশি সংবাদকর্মী,পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ