শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমার লোকেদের তো ভোটই দিতে দেয়নি; জামানত কেন ফেরত দেবে না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বতন্ত্র নির্বাচন করে জামানত হারানো অভিনেতা হিরো আলম জামানত ফেরত চেয়েছেন। তার প্রার্থীদের ভোট দিতে দেয়া হয়নি অভিযোগ করে তিনি জামানত ফেরত চেয়েছেন ইসির কাছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র এই প্রার্থী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমার লোকেদের তো ভোট দিতেই দেয়নি। তাহলে জামানতের টাকা ফেরত দেবে না কেন?

এর আগে নির্বাচন কমিশন থেকে তার প্রার্থিতা বাতিল হলে তিনি হাইকোর্টে প্রার্থিতা ফেরত পান। সে সময় তিনি মন্তব্য করেন ইসিকে ‘হাইকোর্ট’ দেখিয়ে দিলাম। এবারও তিনি জামানত নিয়ে হাইকোর্টে যাবেন বলে আলোচনা উঠেছে।

হিরো আলম সিংহ প্রতীকে নির্বাচন করে পেয়েছেন মাত্র ৬৩৮টি ভোট। ভোটের দিন একটি কেন্দ্রে তার ওপর হামলাও করা হয়েছে।

হিরো আলম বলেন, আমার লোকজনকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এজেন্ট দিতে দেয়া হয়নি। যাও কয়েকজনকে দিয়েছি তাদেরও বের করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি এই ভোট মানি না। আমার জমা দেওয়া জামানতের টাকা তাদের ফেরত দিতেই হবে। সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে জয় পেতাম।

তিনি বলেন, নির্বাচনের দিন সকালে ‘হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়া’সহ একাধিক অভিযোগ আমি করেছি। কোনো সাড়া না পাওয়ায় ভোট থেকে সরে দাঁড়াই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ