শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জীবনের জন্য শয্যাশায়ী কিডনি বিক্রির টাকায় আইফোন কেনা সেই ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১১ সালে ছেলেটি আইফোন ফোর কেনার জন্য কিডনি বিক্রি করেছিল৷ দুনিয়াজুড়ে খবর হয়েছিল চীনের বাসিন্দা ওয়্যাং। কিডনি বিক্রি করে ওয়্যাং পেয়েছিল ৩ হাজার ২০০ মার্কিন ডলার। তা দিয়ে কিনেছিল আইফোন ফোর৷ তারপর? সেই ওয়্যাং এখন জীবনের মতো শয্যাশায়ী৷ আজ সে বুঝেছে, জীবনের চেয়ে বড় কিছুই নয়।

আসলে কিডনি বিক্রির সময় করা অপারেশন সফল হয়নি৷ তখন সেও তা টের পায়নি৷ পরে সে খেয়াল করে অস্ত্রোপচারের ঘা শুকাচ্ছে না৷ ডাক্তার দেখায়৷ দেখা যায়, ক্ষতে সংক্রমণ হয়েছে৷ সেই ইনফেকশন ছড়িয়ে গেছে অন্য কিডনিতেও।

১৭ বছরের ওয়্যাং এখন শয্যাশায়ী৷ ডাক্তাররা বলছেন, কোনও কাজ করতে পারবে না ওয়্যাং৷ কারণ, বেড রেস্ট-ই তার অসুখের একমাত্র ওষুধ৷

২০১১ সালে বেরিয়ে ছিল আইফোন ফোর৷ সে বছর ওই ফোনটি ছিল সবচেয়ে ট্রেন্ডিং৷ তারপর ৭ বছর কেটেছে৷ এখন আইফোন এক্সএস চলে এসেছে বাজারে৷

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ