রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তিন তালাক বিল; মোদির পাশে নেই মিত্র দলগুলোও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ভারতের লোকসভায় পাস হওয়া তিন তালাক নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছেন এনডিএ-র শরিক দল নীতীশ কুমারের জেডিইউ।

এর আগে এ বিলের সমালোচনা করে বিরুদ্ধে অবস্থান নিয়েছে এডিএমকে ও বিজু জনতা দল।

১ জানুয়ারি কংগ্রেস, তৃণমূল, সপা, বসপা, বাম, ডিএমকে, তেলুগু দেশম-সহ সব বিরোধী দল রাজ্যসভায় এককাট্টা হয়ে দাবি তুলেছে, কেন্দ্রের তিন তালাক বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক।

এদিকে নীতীশ কুমারের দল জেডিইউ জানিয়ে দিয়েছে এ নিয়ে ভোটাভুটি হলে তারা তাতে অংশ নেবে না। ফলে তিন তালাক বিল নিয়ে মোদি সরকারের চিন্তা বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

পশ্চিমবঙ্গের আলোচিত দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, লোকসভাতেই বিরোধীরা দাবি তুলেছিলেন, তিন তালাক বিলটি যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। কিন্তু সেটি বিবেচনা না করে সংখ্যার জোরে মোদি সরকার বিল পাশ করিয়ে নিয়েছিল। কিন্তু রাজ্যসভায় সরকারের পক্ষে সংখ্যা নেই।

বিরোধিতার মুখে পড়তে হবে জেনেও, আজ রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করে মোদি সরকার। বিল পাশে নজর রাখতে রাজ্যসভায় বিজেপি সভাপতি অমিত শাহও হাজির ছিলেন।

কিন্তু বিরোধীরাও সকাল থেকেই বৈঠক করে তৈরি ছিলেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিরোধীদের হয়ে প্রস্তাব আনেন, বিল সিলেক্ট কমিটিকে পাঠানো হোক।

প্রস্তাবিত কমিটির সদস্যদের নামও সুপারিশ করেন বিরোধীরা। তাতে এডিএমকে-র সাংসদেরও নামও ছিল। সরকারকে চাপে ফেলে বিজু জনতা দলও জানিয়ে দেয়, সরকারের বিলে তাদের আপত্তি রয়েছে।

এখন দেখার বিষয় অধিকাংশ দলের বিরোধিতার পরও মোদি সরকার কতক্ষণ এ বিল নিয়ে একাট্টা থাকেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ