বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিয়ের মাধ্যমে নতুন বছরের শুরু ৫০০ তরুণ-তরুণীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ইংরেজি নতুন বছরকে ইন্দোনেশিয়ার জনগণ একটু ভিন্নভাবে স্বাগত জানালেন।  দেশটির রাজধানী জাকার্তায় গণবিয়ে আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় এক ঝাক তরুণ-তরুণী।

জাকার্তা সিটি কর্তৃপক্ষ এই গণবিয়ের আয়োজন করে। অনুষ্ঠানটি আয়োজন করা হয় গরীব পরিবারের সদস্যদের জন্য, যাদের জন্ম ও বিয়ে সংক্রান্ত সরকারি কাগজপত্র নেই।

জাকার্তার গভর্নর আনিস বাশ্বেদান জানিয়েছেন, আইনগতভাবে বৈধ বিয়ে বাবা ও সন্তানদের চিকিৎসা ও শিক্ষাখাতের মতো সরকারি চাকরিতে প্রবেশে সহায়তা করে। গণবিয়ের জন্য নতুন বছরের সূচনালগ্নকে এই কারণে বেছে নেয়া হয়েছে, যদি তারা তাদের বিবাহ উৎসব উদযাপন করে, তাহলে সবাই এটিকে উদযাপন করবে।

নতুন বছরের প্রথম দিনটিতে সেখানে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে তাবুর নিচে পাঁচ শতাধিক তরুন তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

জাকার্তা সরকার নতুন বছর আগমণ উপলক্ষে দ্বিতীয় বারের মতো গণবিয়ের আয়োজন করলো।

সূত্র: দ্য জাকার্তা পোস্ট 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ