শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোটের মিথ্যা তথ্য প্রকাশ করায় সাংবাদিক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে নির্বাচনের ভুল ফলাফল প্রকাশের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের নামে মামলা হয়েছে।

ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সাংবাদিক হেদায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বলে জানা যায়।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ চৌধুরী সোমবার এ মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খুলনা-১ আসনে মোট ভোটারের চেয়ে ২২,৪১৯ ভোট বেশি পড়েছে উল্লেখ করে তারা সংবাদ প্রকাশ করেছেন। তাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিথ্যা তথ্য উপস্থাপন করায় রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ওই মামলা করা হয়েছে। জানা গেছে, সংবাদটি ৩১ ডিসেম্বরের মানবজমিন পত্রিকায় ছাপা হয়েছে। কাগজটির অনলাইন ভার্সন ও ঢাকা ট্রিবিউনের অনলাইনে প্রথমে ছাপা হলেও পরে সেটি আর দেখা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ