শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘১০ জানুয়ারির আগেই মন্ত্রিসভার শপথ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০ জানুয়া‌রির আগেই নতুন ম‌ন্ত্রিসভার সদস্যদের শপথ হতে পা‌রে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১০ জানুয়ারি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবসের আগেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে বলেও তিনি জানান।

১ জানুয়ারী সকালে ধানম‌ন্ডিতে আওয়ামী লীগ সভাপ‌তির রাজনৈতিক কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকালে তিনি এসব কথা ব‌লেন।

১০ জানুয়ারির কর্মসূচির বিষয়ে সেতুমন্ত্রী জানান, ১০ জানুয়া‌রি সকাল ৭টায় ধানম‌ন্ডির ৩২ নম্ব‌রে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন ও বিকালে কৃ‌ষি‌বিদ ইন‌স্টি‌টিউশ‌নে আলোচনা সভা হ‌বে। এতে প্রধান অ‌তি‌থি থাক‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। এছাড়া ৭ মার্চ পল্টন ময়দা‌নে জনসভা হ‌বে।

নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের আগে গে‌জেট প্রকাশিত হ‌বে এবং তারা শপথ নেবেন । গে‌জে‌টের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হা‌সিনা রাষ্ট্রপ‌তি আবদুল হামিদের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন।

সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দ‌লের প্রধান হি‌সে‌বে রাষ্ট্রপ‌তি শেখ হা‌সিনা‌কে সরকার গঠন করার  আহ্বান জানা‌বেন বলে সংবাদমাধ্যমকে জানান  ওবাইদুল কাদের।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ