শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আর ক্ষমতায় আসতে পারবে না বিএনপি-জামায়াত: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি মন্তব্য করে বলেছেন, বিএনপি নেতারা পাকিস্তানের অনুসারী হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন।

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়
আজ বুধবার দুপুরে তিনি সাভারের আমিনবাজারে (ঢাকা-২ এর আওতাধীন) স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে একথা বলেন।

খাদ্যমন্ত্রী এ সময় আরো বলেন, বিএনপি রাজাকার ও যদ্ধাপরাধীদের দল। এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় হয়েছে। নির্বাচনে পরাজয়ের স্বাদ নিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ