শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে ট্রাফিক আইন না মানায় ৪১০৬টি মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪১০৬টি মামলা ও ২২,২৮,৫০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও ৯টি গাড়ি ডাম্পিং ও ১৮৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর জন্য ৫৯০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার জন্য ৩৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৩১৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৩৯টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১২টি মামলা দেওয়া হয়।

গত মঙ্গলবার (০১ জানুয়ারি) দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ