শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৪৪ কোটি টাকা আয় শিক্ষক নিয়োগের আবেদন থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন থেকে প্রায় ৪৪ কোটি টাকা আয় করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

৪০ হাজার শূন্য পদের বিপরীতে প্রায় ৩১ লাখ আবদেন জমা পড়েছে। এর মধ্যে ২৪ লাখের কিছু বেশি প্রার্থী আবেদন ফি বাবদ অর্থ জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাদেশে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার ৫৩৫ পদ শূন্য রয়েছে। ওইসব পদের বিপরীতে প্রাপ্ত আবেদন থেকে এখন জাতীয় মেধা তালিকা ধরে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হয় অনলাইন আবেদন কার্যক্রম। গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলে। প্রথম থেকে ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৬ লাখ ৮০ হাজার প্রার্থী আবেদন করেছেন ৩১ লাখ। গড়ে প্রতি জনের সাতটি করে আবেদন জমা হয়েছে।

এনটিআরসিএ’র চেয়ারম্যান এসএম আশফাক হুসেন গণমাধ্যসকে বলেন, সারাদেশ প্রায় ৪০ হাজার শূন্য আসনে নিয়োগের জন্য প্রায় ৩১ লাখ আবেদন এসেছে। গড়ে প্রতি আসনে ৭টি আবেদন জমা হয়েছে।

২৪ লাখের কিছু বেশি প্রার্থী আবেদন ফি’র অর্থ জমা দিয়েছে। বুধবার রাত ১২টায় আবেদন শেষে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে শূন্যপদে নিয়োগের সুপারিশ করার কাজ শেষ হবে।

কেননা এরপর অবশিষ্ট শূন্যপদে আরেকদফা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে। এ ছাড়া নতুন নিবন্ধন পরীক্ষা নেয়ার কাজ চলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ