শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মেদ দূর করতে চান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: শরীরে অতিরিক্ত মাংস বেড়ে যাওয়াকে মেদ বলে। মানুষ চায় তার শরীর হোক মেদমুক্ত। কারণ অতিরিক্ত মাংস, চর্বি মানুষের সৌন্দর্যকে নষ্ট দেখায়। দর্শনে হয় দৃষ্টিকটু। তাই মানুষ দূর করতে চায় তার শরীরে জমে থাকা মেদ। কিন্তু কোন প্রক্রিয়া অবলম্বন করলে দূর হবে মেদ? তার কিছু টিপস টাইমস অব ইন্ডিয়ার সূত্রে তুলে ধরছি।

*  ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। সকালে খানিকক্ষণ শরীরচর্চাও রুটিনে রাখুন।

* সকালে ভারি নাস্তা খাবেন অবশ্যই। নাস্তা বাদ দেওয়া যাবে না। ইচ্ছে মতো খাবেন সকালে। এটি দিনভর এনার্জি দেবে আপনাকে।

* খাবারে অতিরিক্ত চিনি ও লবণ খাওয়ার অভ্যাস থাকলে সেটা পরিত্যাগ করুন দ্রুত।

* শরীরের ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম লেভেল ঠিকঠাক রাখতে প্রতিদিন সবুজ শাকসবজি, ফল, কলা ও দই খান।

* সকালটা ডিটক্স ড্রিংক যেমন জিরা-পানি, লেবু-পানি কিংবা সবজির রস দিয়ে শুরু করতে পারেন।
প্রতিদিন পর্যাপ্ত পানি পানের কোনও বিকল্প নেই।

*  স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে অভ্যস্ত হোন।

*  খাওয়ার সময় ঠিক রাখুন। প্রতিদিন একই সময়ে সকালের খাবার, দুপুরের খাবার ও রাতের খাবার খান।

* ভারি খাবারের মাঝে ক্ষুধা লাগলে স্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার চেষ্টা করুন। হাতের কাছে সবসময় শুকনা ফল রাখুন।

* রাতে ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে রাতে খাবার খাবেন। ভাতে খুব ভারি খাবার খাবেন না।
প্রতিদিন ৮ ঘণ্টা ঘুম জরুরি।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ