শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুবর্ণচরে গণধর্ষণ: আরও একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জসিম উদ্দিন (৩০) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে চট্টগ্রামের নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের মোতাহের হোসেনের ছেলে।

চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, জসিম উদ্দিন পেশায় কলা বিক্রেতা। সে মামলার এজাহারভুক্ত আসামি নয়। তবে তদন্তে তার নাম এসেছে।

এর আগে বুধবার গভীর রাতে ঘটনার ‘মূলহোতা’ মো. রুহুল আমিনসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হলো।

ভিকটিমের পরিবারের অভিযোগ, ধানের শীষে ভোট দিতে দেখে ওই নারীকে হুমকি দেয় সন্ত্রাসীরা। পরে রাত ১২টায় কয়েকজন লোক পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পরে ১৫-১৬ জন সন্ত্রাসী ধানের শীষে ভোট দেওয়ায় ওই নারী ও তার স্বামীকে গালাগাল করে। একপর্যায়ে অস্ত্র দেখিয়ে স্বামী ও সন্তানকে বেঁধে রেখে ওই নারীকে সবাই মিলে ‘ধর্ষণ’ করে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ