শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দুই মাস পর ছুটিতে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ভোটকে কেন্দ্র গত বছরের ১ নভেম্বর থেকে ইসির কর্মকর্তা-কর্মচারীর সব সাপ্তাহিক ও সরকারী ছুটি বাতিল করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ ছাড়াও নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হয়েছে। টানা দুই মাস পর গতকাল শুক্রবার প্রথম সাপ্তাহিক ছুটি পান ইসি কর্মকর্তা-কর্মচারীরা। শনিবারও তারা ছুটি কাটাচ্ছেন।

শুধু নির্বাচন কমিশন কর্মকর্তারা নয়, গত দু’মাস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন, সংস্থার লোকজন, গণমাধ্যমকর্মীদের পদচারণায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মুখর ছিল ইসি সচিবালয়। তবে এখন ইসি অনেকটাই ফাঁকা।

আজ শনিবার সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়াতেই এক পুলিশ কর্মচারী বললেন, শুধু শুধু আজ কেন আসছেন? কেউ তো আসে নাই।

লিফটম্যান, দুই-একজন পরিচ্ছন্নতাকর্মী, রিসিপ্টশনিস্ট এসেছেন। কয়েকজন চেয়ারটেবিল গোছানোর কাজ করতে দেখা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ