শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


ধর্ষণ, পুরুষতান্ত্রিক স্বার্থ ও আলেম সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্বরিকুল ইসলাম
রাজনৈতিক বিশ্লেষক

সম্প্রতি সুবর্ণচরে একজন জননী গণধর্ষণের স্বীকার হয়েছেন (ঘটনার সূত্রপাত যা-ই হোক)। সম্ভ্রম হারানো নির্যাতিত নারীর ন্যায়বিচার পাওয়ার দাবিতে রাজপথে এ নিয়ে গণআন্দোলনের কথা থাকলেও তা হয়নি। এমনকি এ ইস্যুতে আলেমদেরও কোনো কর্মসূচি নেই!!

দু-একজন মুখ রক্ষার জন্য হয়ত বিবৃতি দিয়েছেন বড়জোর। কিন্তু ধর্ষণ হওয়া বা একজন নারীর সম্ভ্রম হরণ কি এতই মামুলি অপরাধ যে- টুকটাক বিবৃতি দিলেই দায় সারা হয়ে যায়? এ ভয়ঙ্কর অপরাধ দমন করতে না পারলে একদিন কি আমাদের ঘরকেউ পোড়াবে না!

কেউ কেউ আছেন, যারা বলবেন, ভাই সুবর্ণচরের ঘটনাটা রাজনৈতিক ব্যাপার স্যাপার। এ ঘটনায় আলেম-ওলামা মাঠে নামলে তাদের আবার ‘বিএনপি-জামাতের দালাল কিংবা স্বাধীনতার বিপক্ষ শক্তি’ বলে হেয় করা হবে।

আচ্ছা, তাহলে বলুন তো- ইতোপূর্বের এমন একটা সাধারণ ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করুন, যেই ঘটনায় ধর্ষকদের বিচার চেয়ে ওলামায়ে কেরাম দেশব্যাপী আন্দোলন করেছেন? কেউ এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন?

আচ্ছা, গত বছর নোয়াখালীতে একজন কুরআনের হাফেজা ও মহিলা কওমি মাদরাসার শিক্ষিকা যে ধর্ষণের শিকার হয়েছিলেন, সেই ইস্যুতে ওলামায়ে কেরামের ভূমিকা কী ছিল?

সেই নির্যাতিত বোন তো কওমি ঘরানার। কওমি ওলামায়ে কেরাম আন্দোলন করে নিজ ঘরানার মেয়েটার ন্যায়বিচার পাওয়ার অধিকারটুকুও কি নিশ্চিত করতে পেরেছেন? এই ঘটনার কোনো খোঁজখবর তারা আদৌ রেখেছেন কি?

অথচ জাতিসংঘের সিডও সনদের আলোকে নারীনীতি প্রণয়ন করা হলে সে ওলামায়ে কেরামই তীব্র আন্দোরন গড়ে তোলেন। কারণ, সেখানে পুরুষতান্ত্রিক স্বার্থ আছে!

খেয়াল করবেন, ইসলামবিরোধী নারীনীতি বাতিলের দাবিতে তাদের আন্দোলনের মূল ফোকাস হলো, উত্তরাধিকার সম্পদ বণ্টনে নারী-পুরুষের সমানাধিকারের বিরোধিতা। সন্দেহ নেই- এটা নারীনীতির একটা ইসলামবিরোধী ধারা। এর প্রতিবাদ যৌক্তিক। এখানে অন্যান্য বিষয়ও আছে, তবে তাদের মূল ফোকাস এটা।

ভারসাম্য বজায় রেখেই নারী ও পুরুষ উভয়ের স্বার্থ রক্ষা করেছে ইসলাম। বৈষম্য করেনি। কিন্তু ইসলাম কর্তৃক নির্ধারিত পুরুষের স্বার্থ ক্ষুণ্ন হতে দেখলেই আলেমগণ রাজপথে আন্দোলনে গর্জে ওঠেন। পক্ষান্তরে, ইসলাম কর্তৃক নির্ধারিত নারীর হক ও অধিকার রক্ষায় তারা বেমালুম চুপ থাকেন বা এড়িয়ে যান! কী আশ্চর্য!!

মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, ইসলাম কর্তৃক নির্ধারিত নারীর অধিকার রক্