শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘ব্যর্থ হয়েই বিএনপি এখন বিদেশিদের কাছে নালিশ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়েই বিএনপি এখন বিদেশিদের কাছে নালিশ করছে। এসব নালিশে কোনো কাজ হবে না।

শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো অবলম্বন নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ব্যর্থ রাজনীতিবিদের অসংলগ্ন সংলাপ।

তিনি বলেন, অশুভ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতির অবস্থানের কারণেই অবিস্বরণীয় জয় এনে দিয়েছে। তার নেতৃত্বের ঘাটতি ছিল না, চমৎকার সমন্বয়ের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী ঐক্য প্রদর্শন করতে পারায় বড় বিজয় অর্জিত হয়েছে।

সভার শুরুতে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ