শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৫টি রিয়ার ক্যামেরা থাকবে ‘নকিয়া ৯ পিউরভিউ’য়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্পূর্ণ ব্যতিক্রমী ও তাক লাগানো ফিচারে ঠাঁসা নতুন একটি ফোন আনতে যাচ্ছে নকিয়া। প্রযুক্তির খবর প্রচারকারী সাইটগুলোর দাবি, ‘নকিয়া ৯ পিউরভিউ’ নামের এই ডিভাইসে থাকবে পাঁচ-পাঁচটি রিয়ার ক্যামেরা।

বাজার বিশেষজ্ঞদের মতে, বাজার চলতি বাকি স্মার্টফোন নির্মাতাকে টক্কর দেবে এই ফোন। তবে এই ফোন হাতে পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হবে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত।

বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে’ এই ফোন উন্মুক্ত করা হবে।

কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরে চালিত নকিয়া ৯ পিউরভিউ ফোনে থাকবে ৫জি নেটওয়ার্ক সুবিধা। এতে হ্যান্ডসেটটি কাজ করবে দ্রুতই, যেখানে হ্যাং করার বিন্দুমাত্র আশঙ্কাও নেই।

৫.৯ ইঞ্চির কিউএইচডি ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে থাকছে এই ফোনে, যা সাপোর্ট করে এইচডিআর১০। এতে বলাই বাহুল্য ঝকঝকে দেখাবে ফোনের ডিসপ্লে। কিন্তু এতে ‘এজ টু এজ’ প্যানেল থাকবে না।

ডিভাইসটির পাঁচ রিয়ার ক্যামেরায়ই থাকছে পেন্টা লেন্স ক্যামেরা সেট আপ। এ ছাড়া, প্রথা মেনে সামনে থাকছে একটি ফ্রন্ট ক্যামেরাও। পাঁচ ক্যামেরার ফলে ওয়াইড লেন্সে অনেক কিছুই ধরানো যাবে ক্যামেরার এক ফ্রেমে।

ফোনটি ৮ জিবির র‌্যাম ও ১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ ভার্সনে বাজারে পাওয়া যাবে। এই ফোনের চার্জিং সিস্টেম হবে ওয়্যারলেস। আন্ডার ডিসপ্লেতে থাকবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ