শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনায় বাসের ধাক্কায় অটো আরোহী মা-ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনা সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গদাইকান্দা নামক স্থানে নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– তানিয়া আক্তার (৩০) ও তার ছেলে মোমেন (৬)। নিহত মা-ছেলে জেলার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের হাবিব মিয়ার স্ত্রী ও সন্তান।

আহতরা হলেন– নিহত তানিয়া আক্তারের মেয়ে হাবিবা (১২), একই উপজেলার সোনাজুর গ্রামের প্রিয়া (১৫) ও ঝুমা (২০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সকালে নেত্রকোনা শহর থেকে আটপাড়ার দিকে যাওয়ার সময় গদাইকান্দার নেত্রকোনা-মদন সড়কে অটো রিকশাটিকে ধাক্কা দেয় মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস। এতে সিএনজি যাত্রী তানিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তানিয়ার ছেলে ও মেয়েকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু মোমেনকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত হাবিবাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফকরুজ্জামান জুয়েল জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পালিয়ে যাওয়া বাস ও এর চালক-সহযোগীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ