রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আগারগাঁওয়ের শুরু হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুরুতেই হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। আগামী বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি শুরু হতে যাচ্ছে।

তিন দিনের ওই আয়োজন শেষ হবে শনিবার (১২ জানুয়ারি)। দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব দেখার সুযোগ করে দিতেই বসছে মেলাটি।

স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন এটি। অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করবে এক্সপো মেকার। এর আয়োজনে এটি ১১তম আসর।

বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশি-বিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এছাড়াও মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষঙ্গিক গেজেটও পাওয়া যাবে।

এবারের মেলায় হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, উই, ভিভো, মটোরোলা, গোল্ডেনফিল্ড, নকিয়া, আইফোন, আইসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকম।

মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ