শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৫ গণমাধ্যম মালিক ঠাঁই পেলেন মন্ত্রীসভায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এবারের মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন ৫ গণমাধ্যম মালিক।

গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদে ঠাঁই পাওয়া পাঁচ গণমাধ্যম মালিকের মধ্যে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) ও সারাবাংলা ডট নেটের মালিক গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত) পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

দৈনিক প্রতিদিনের মালিক মু. তাজুল ইসলাম (কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচিত) পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত) শিল্প প্রতিমন্ত্রী, দুরন্ত টেলিভিশনের মালিক মো. শাহরিয়ার আলম (রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত) পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজয় টেলিভিশনের মালিক মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত) শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ