রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘চীন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, চীন মুসলমানদের ধর্ম পালনে নতুন বাধা সৃষ্টি করছে। ইসলামকে সমাজতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ উপায়ে পরিচালিত এবং ইসলামী শিক্ষা-সংস্কৃতি পরিবর্তন করার ষড়যন্ত্র করছে।

তিনি ইসলাম নিয়ে চীনের এই গভীর ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মহাসচিব বলেন, চীনের বিভিন্ন মসজিদ থেকে গম্বুজ ও চাঁদ-তারার প্রতিকৃতি সরিয়ে নেয়া ইসলামী সংস্কৃতিতে চরম আঘাত। চীন ইসলামকে সমাজতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাস্তবায়নের কথা বলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যা বড় অন্যায়।

তিনি আরো বলেন, চীনের কিছু কিছু এলাকায় নামাজ-রোযার পাশাপাশি দাঁড়ি রাখায় বা হিজাব পরায় অনেককে গ্রেফতারের হুমকি দিচ্ছে। এমনকি দেশটিতে লাখ লাখ মুসলমানকে বিভিন্ন ক্যাম্পে আটক রেখে ধর্মপালনে বাধা এবং জোর করে কমিউনিস্ট মতাদর্শে আস্থাশীল করার অপচেষ্টা করছে।

তিনি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ পরিহার করার জন্যে চীন সরকারের প্রতি জোর দাবি জানান।

তিনি বলেন, চীন যত শক্তিশালীই হোক ইসলামের ওপর আঘাত করে রেহাই পাবে না। ফেরাউন চীনের চেয়ে শক্তিশালী হয়েও আল্লাহ তায়ালার আক্রোশে টিকে থাকতে পারেনি।

তাই চীনকে এথেকে শিক্ষা নিতে হবে। এ বিষয়ে সোচ্চার হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তিনি মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ