শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ড. মোমেন ‘প্রত্যাহার করেছেন’ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন পররাষ্ট্রমন্ত্রী , সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর আজ সাংবাদিকদের সঙ্গে প্রথম ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি সেটি প্রত্যাহার করেছি। আমি বাধ্য হয়ে মার্কিন নাগরিক হয়েছিলাম।’

ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, ‘২০২১, ২০৩০ ও ২০৪১ সালের রূপরেখা অর্জনের জন্য আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করি। প্রধানমন্ত্রী আঞ্চলিক সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দিয়েছেন।’

নতুন এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দৃঢ় ভিত্তি, বিশ্বাস ও সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো সঙ্গে অংশীদারিত্ব চাই। রূপরেখা অর্জনের জন্য যে বিনিয়োগ দরকার সেটির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করবো, অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করবো। আমরা ইতোমধ্যে অর্থতৈনিক কূটনীতির উদ্যোগ নিয়েছি।’

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ