শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় একাদশ সংসদ নির্বাচনেনব নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদের সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

দশম সংসদ না ভেঙে একাদশ সংসদের শপথগ্রহণ অবৈধ এমন অভিযোগ এনে আজ মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ নোটিশ পাঠান।

মাহবুব উদ্দিন খোকন এ বিষয়ে বলেন, ‘পূর্বের সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এতে সংবিধান লঙ্ঘন করা হয়েছে।’

আগামী ১৩ জানুয়ারির মধ্যে এই লিগ্যাল নোটিশের উত্তর না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মাহবুব উদ্দিন খোকন।

-এটি