শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশুলিয়া-টঙ্গী-উত্তরায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়া অসন্তোষ ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে গাজীপুরের আশুলিয়া, টঙ্গী ও রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আট প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীমান্তরক্ষী বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা।

তিনি বলেন, বিজিবি সদস্যদের সাময়িকভাবে মোতায়েন করা হয়েছে। যেকোনো সময় তাদের এসব এলাকা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। প্রশাসন যতক্ষণ চাইবে, ততক্ষণ বিজিবি আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ